নওশাদ আনসারী: যথাযথ মর্যাদায় আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমান সম্প্রদায়ের অন্যকম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা যথাযথ মর্যাদায় পালিত হয়েছে সৈয়দপুরে। শহরের প্রধান ঈদের জামাআত সৈয়দপুর রেলওয়ে ময়দানে অনুষ্টিত হয়। এছাড়া গোলাহাট রেলওয়ে কলোনী ঈদগাহ্ ময়দান, গোলাহাট কবরস্থান ঈদগাহ্ ময়দান, দারুল উলুম ঈদগাহ্ মাঠ, আবাসন ঈদগাহ্ ময়দান, জামে মসজিদ, নীচু কলোনী ঈদগাহ্ ময়দান, জামে রিজভীয়া ময়দান, হাজী কলোনী নতুন বাবুপাড়া ঈদগাহ্ ময়দান, ফিদা আলী ইসলাম ঈদগাহ ময়দান সহ শহরের অন্যান্য সব ঈদগাহে বেশির ভাগ ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮- ৯ টার মধ্যে।এসময় বিভিন্ন ঈদগাহ্ ময়দান থেকে ইমাম সাহেবরা সন্ত্রাস, জঙ্গিবাদ পরিহারের ডাক দেন।
শহরের অন্যতম বৃহত্তম ঈদের জামাআত অনুষ্ঠিত হয় গোলাহাট রেলওয়ে কলোনী ঈদগাহ্ ময়দানে। এসময় ইমাম ও খতিব জনাব মোমিনুল ইসলাম রেজভী সাহেব বলেন, আজ জঙ্গিবাদ সৃষ্টি করে যারা ইসলাম ধর্মের অপব্যাখ্যা করছে তারাই ইসলামের প্রকৃত শত্রু, ইসলামে জঙ্গিবাদের বিন্দুমাত্র স্থান নেই। পবিত্র ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে এসময় গরীব,অসহায়দের হক যথাযথ ভাবে পালনের তাগিত দেন ইমাম সাহেব।
এসময় ঈদের জামাতে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, ব্যবসায়ীসহ সর্বস্থরের মানুষের ঢল নামে সৈয়দপুরের বিভিন্ন ঈদগাহে। ইমামের বয়ানে মুখরিত হয়ে উঠে ঈদুল আযহার আনুষ্ঠানিকতা।
নামাজ শেষে সাধারণ মুসল্লীরা একে আপরের সঙ্গে আলিঙ্গনের মধ্য দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।নামাজ শেষে সালাতো সালামের পর দেশ ও জাতির কল্যানে করা হয় বিশেষ মোনাজাত।