• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে ঈদের নামাজ আদায় করেছেন এরশাদ

%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a6রংপুর: রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।  এ জামাতে জাপা চেয়ারম্যান ছাড়াও ঈদের নামাজ আদায় করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম নূর উন-নবী, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এ কে এম মারুফ হাসান, জেলা প্রশাসকসহ জেলার বিশিষ্ট রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন রংপুর কেন্দ্রীয় কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম। নামাজ শেষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ