• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুন্দরবনে ২০ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি

%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%a8খুলনা: সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করেছে দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় মাছ ধরার সময় জেলেদের অপহরণ করে দস্যুরা।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে জেলেরা মাছ ধরার সময় তাঁদের বহরের ওপর হামলা চালায় দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। দস্যুরা জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এ ছাড়া জেলেদের নৌকায় থাকা বিপুল ইলিশ, মাছ ধরা জাল, মোবাইল ফোন ও জ্বালানি তেল লুটে নিয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান জানান, অপহরণের খবর পেয়ে কোস্টগার্ডের দুইটি টহল দল উদ্ধার অভিযানে নেমেছে। এর আগে গত সপ্তাহে একই এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যু সাগর বাহনী। ওই জেলেদের এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ