রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে স্থানীয় জনপ্রতিনিধিদের আয়োজনে নবাগত কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলীর ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পূর্নমিলনী সভায় বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সহ-সভাপতি চাষী এমএ করিম, উপজেলা চেয়ারম্যান মো. আবুল হাসেম, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, ওসি মো. আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব চাষী আব্দুস সালাম মাষ্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আদম আলী সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসী বীথি, চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, ছিনাই ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান হক বুলু, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান সহ. অধ্যাপক রবীন্দ্র নাথ কর্মকার, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম, উমর মজিদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার, নাজিমখান ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালেক (নয়া) পাটোয়ারী প্রমূখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে দুপুরে ভুঁরিভোজের আয়োজন করা হয়।