• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে আপত্তিকর অবস্থায় গ্রাম পুলিশ সদস্য আটক

আটকসিসি নিউজ: গ্রামবাসীর হাতে দুই সন্তানের জননীর সাথে আপত্তিকর অবস্থায় আটক হয়েছে আকিজুল ইসলাম (২৬) নামে এক গ্রাম পুলিশ সদস্য। ঘটনাটি ঘটেছে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে।

সূত্র মতে, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নগরপাড়ার মৃত সমর চৌকিদারের পুত্র ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য  আকিজুল ইসলাম। রোববার মধ্যরাতে পাশ্ববর্তী উত্তর বালাপাড়া গ্রামের দিনমজুর রবিউল ইসলামের স্ত্রী শাহিনা আকতার (৩০) সাথে আপত্তিকর অবস্থায় দিনমজুরের বাড়ীতে গ্রামবাসী হাতেনাতে আটক করে। পরে উভয়কে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে তুলে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসী জানায়, একজন গ্রাম পুলিশ সদস্য এমন অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকলে সামাজিক অবক্ষয় বেড়ে যাবে। তার পদবীর দাপটে এমনটি করছে বলে অভিযোগ উঠেছে। রক্ষক যেখানে ভক্ষক- সেখানে ওই এলাকার মানুষজন গ্রাম পুলিশ সদস্য আকিজুলের কাছে নিরাপদ নয়। তাই তার দৃষ্টান্তমূলক শাস্তিসহ গ্রাম পুলিশ সদস্যের পদ থেকে বরখাস্তের দাবি করেছে এলাকাবাসী।

কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান এনামূল হক চৌধুরী সিসি নিউজকে (সকাল ১০টা) জানান, আপত্তিকর অবস্থায় তাদেরকে এলাকাবাসী আটক করে ইউনিয়ন পরিষদে দিয়েছে। উভয়কে এখন পুলিশের হাতে তুলে দেয়া হবে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম লোক মারফত এ ঘটনার কথা শুনেছেন বলে সিসি নিউজকে জানিয়েছেন। তিনি বলেন, তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার জন্য পুলিশ পাঠিয়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ