নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায়
একটি তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে জেলার জলঢাকা পৌরশহরের একটি তুলার গুদামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগুনে গুদামে রক্ষিত সকল মালামাল পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, গতকাল রবিবার রাত ১২ টার দিকে হঠাৎ বজ্রপাতের সময় জলঢাকা উপজেলা শহরের মধ্য বাজারের নাহার তুলার গুদামে আগুন জ্বলতে দেখা যায়। এলাকাবাসী আগুন দেখতে পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায় নি। আগুনে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য যে, ইতিপূর্বে ঐ গুদামে আগুনের ঘটনা ঘটেছিল।