• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

nilphamari-pic-6সিসি নিউজ: নীলফামারী প্রেসক্লাবের জমি বরাদ্দ ও নিজস্ব ভবন নির্মান এবং জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মধ্যে ঐক্য সৃষ্টিতে নীলফামারী প্রেসক্লাবের ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদকে ১২ সদস্যের ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে।
সোমবার দুপুরে নীলফামারী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় জেলায় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের  উপস্থিতে ওই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন জনকণ্ঠের তাহমিন হক ববি, ইনকিলাবের মোশাররফ হোসেন, আরটিভির হাসান রাব্বী প্রধান, প্রথম আলোর মীর মাহমুদুল হাসান আস্তাক, কালের কণ্ঠের ভুবন রায় নিখিল, মানবজমিনের দীপক আহমেদ, এটিএন নিউজের মিল্লাদুর রহমান মামুন, বৈশাখী টিভির ইসরাত জাহান পল্লবী, দেশটিভির আব্দুল বারী, চ্যানেল নাইনের নুর আলম ও ইত্তেফাকের শীষ রহমান।
dewan-kamal-ahamedপ্রেসক্লাবের স্থায়ী জমি বরাদ্দ ও নিজস্ব ভবন নির্মান এবং জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মধ্যে ঐক্য সৃষ্টিতে  পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ ওই সভার আহ্বান করেন।
সভার অন্যান্যের মধে বক্তৃতা দেন যমুনা টেলিভিশনের আতিয়ার রহমান, আরটিভির হাসান রাব্বী প্রধান, আমাদের সময়ের মোজাহিদ বিন খয়রাত, মানবজমিনের প্রতিনিধি দীপক আহমেদ, এটিএন নিউজের মিল্লাদুর রহমান মামুন, সাপ্তাহিক নীল চোখের প্রকাশক মোস্তাফিজুর রহমান, ৭১ টেলিভিশনের বিজয় চক্রবর্তী কাজল, মাই টিভির আজিজুল হক প্রমুখ।
উল্লেখ্য নীলফামারী প্রেসক্লাবের স্থানে শিশু একাডেমি ভবন নির্মানের প্রক্রিয়া শুরু হওয়ায় নীলফামারী প্রেসক্লাবের নিজস্ব যায়গার প্রয়োজন দেখা দেয়।
এছারা দীর্ঘদিন যাবত প্রেসক্লাবের কমিটি গঠন না হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ অবস্থায় কর্মরত সাংবাদিকরা প্রেসক্লাবের জায়গা নির্ধারণ ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের  প্রক্রিয়া শুরু করেন।
এসব সমস্যা সমাধানে এর আগে নীলফামারী জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক ও সর্বশেষ স্থানীয় সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে  বৈঠক করেন সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ