• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বরিশালে লঞ্চডুবিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭

%e0%a6%b2%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9aসিসি ডেস্ক: বরিশালের বানারীপাড়ার দাসেরহাট বাজারের মসজিদ বাড়ি ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় আরো ৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ২৭টি মরদেহ উদ্ধার করা হলো।
শুক্রবার সকালে সন্ধ্যা নদীর বিভিন্ন পয়েন্টে এক শিশু ও দুই নারীর মরদেহ ভেসে ওঠে। পুলিশের হিসাব অনুসারে এখনও নিখোঁজ রয়েছে ২ জন।
উদ্ধার হওয়া মরদেহগুলো শিশু জিদান ( ৮), আলপনা (২৫) ও মমতাজ বেগমের (৪০) বলে পুলিশ শনাক্ত করেছে।
এর আগে বৃহস্পতিবার সকাল পৌঁনে ৯টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পর থেকে রাত ৮টা পর্যন্ত সন্ধ্যা নদীর বিভিন্ন পয়েন্টে ভেসে ওঠা এক শিশু, ৩ নারী এবং ২ পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নৌযানটির কোনো রেজিস্ট্রেশন এবং রুট পারমিট ছিলো না বলে জানিয়েছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় নৌযান মালিকের বিরুদ্ধে মেরিন আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ