• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন |
শিরোনাম :

জঙ্গি হামলার সঙ্গে মালয়েশিয়ায় আটক বাংলাদেশির যোগসূত্র

image_165667_0সিসি ডেস্ক: মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেফতার বাংলাদেশির সঙ্গে রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে হামলায় জড়িত একজনের যোগসূত্র আছে। গুলশান হামলায় জড়িতের সঙ্গে ওই বাংলাদেশির সাক্ষাৎ হয়।
সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে। তবে প্রতিবেদনে ওই বাংলাদেশির নাম উল্লেখ করা হয়নি

বৃহস্পতিবার মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বাকের এক বিবৃতিতে বলেন, বাংলাদেশি সন্দেহভাজনকে গত ১৯ আগস্ট গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করেছে। গত ২ সেপ্টেম্বর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া বাংলাদেশি ছিলেন বুকিত বিনতাং এলাকার ৩৭ বছর বয়সী বাংলাদেশি রেস্তোরাঁ ব্যবসায়ী। সন্দেহ করা হচ্ছে, তিনি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর ব্যবহারের জন্য অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত।
দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, ঢাকার গুলশান হামলায় নিহত জঙ্গি আন্দালিব আহমেদের সঙ্গে মালয়েশিয়ায় গ্রেফতার রেস্তোরাঁ ব্যবসায়ীর সম্পর্ক ছিল।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে দ্য স্ট্রেইটস টাইমস আরো জানায়, গ্রেফতার ব্যক্তি নিজ দেশের মানুষের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন। তিনি বাংলাদেশে হামলার পরিকল্পনা করছিলেন বলে ধারণা করছে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী।
চলতি বছরের ১ জুলাই রাতে ঢাকার গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে।
ওই রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। ওই হামলার পর পাঁচ হামলাকারীর ছবি প্রকাশ করা হয়, যাদের একজন আন্দালিব আহমেদ।
২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মালয়েশিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন আন্দালিব আহমেদ। পরে তিনি ইস্তাম্বুল চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ