নীলফামারী প্রতিনিধি: ব্যাক্তিগত সুনামহানি ঘটানো উদ্দ্যেশে সংবাদের নামে কল্পকাহিনী তৈরী করে প্রচারের প্রতিবাদে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছে এক বে-সরকারী রেল কর্মকর্তা। সরকারের বে-সরকারী খাতে ছেড়ে দেয়া রেল পরিচালনকারী সংস্থা মেসার্স এলআর ট্রেডিং এর ডোমার ষ্টেশনের বুকিং ক্লার্ক ইউনুস আলী আজ শুক্রবার দুপুরে জেলার ডোমার উপজেলা শহরস্থ ডোমার রিপোটার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তার সাথে তার বাবা মন্টু বিশ্বাস উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, তিনি গত ৯ বছর ধরে ডোমার ও চিলাহাটি রেল ষ্টেশনে বেসরকারী খাতে ছেড়ে দেয়া রেলের বুর্কি ক্লার্ক হিসাবে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ী কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাতিয়ায়। এ দীর্ঘ সময়ে তিনি গ্রামের বাইরে নীলফামারী জেলায় নিজ কর্মস্থলে অবস্থান করছেন। এ অবস্থায় একটি কু-চক্রী মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে তার সুনামহানি ঘটাত কুষ্টিয়ার একটি স্থানীয় প্রত্রিকায় তার বিরুদ্ধে নানা রকম মানহানিকর একাধিক সংবাদ প্রকাশ করে আসছেন। প্রকাশিত এ সকল সংবাদে দাবী করা হয় তিনি মাইক্রোবাস ও মোটর সাইকেল চুরির সাথে জড়িত। তিনি ছাদ পেটানো বাড়ী, বিলাসবহুল গাড়ী ও অঢেল সম্পদের মালিক, যা তিনি চুরি করে উপার্জন করেছেন বলে সংবাদে দাবী করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি কোন চুরি, অসামাজিক ও বে-আইনী কর্মকান্ডের সাথে জড়িত নন। তিনি মাত্র ৬ হাজার টাকা বেতনের সামান্য চাকুরী করে জীবিকা নির্বাহ করছেন। তার এলাকার একটি স্বার্থান্নেষী কু-চক্রী মহল তাকে নিয়ে এসব কল্পকাহিনী প্রচার করে তাকে সামাজিকভাবে ও রাষ্টের কাছে হেয় প্রতিপন্ন করছেন। তার বিরুদ্ধে এসব ভিত্তিহীন কাল্পনিক সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে তিনি সরকারের যথাযথ কতৃপক্ষের সহায়তা কামনা করছেন।