• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতারনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, জেলার ডোমার পৌরসভা শহরের ছোটরাউতা গ্রামের কলেজ পাড়া এলাকার মৃত কাবিল শেখের ছেলে সামছুল আলম শেখ ওরফে প্রভাত ভান্ডারী (৬০), একই এলাকার তফুর আলীর ছেলে শহীদুল ইসলাম এবং উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা গ্রামের মৃত মন্টু চন্দ্র রায়ের ছেলে জগদীশ চন্দ্র রায়। গ্রেফতারকৃতদের আজ শনিবার দুপুরে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে ডোমার কাঁচা বাজার সংলগ্ন একটি ভাংড়ির দোকানে অভিযান চালিয়ে ৫৫টি গাঁজার পুড়িয়াসহ প্রভাত ভান্ডারি ও শহিদুলকে গ্রেফতার করা হয়। একই দিন গভীর রাতে জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের মাঠ থেকে ২৫টি গাঁজার পুড়িয়াসহ জগদীশকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুটি পৃথক মামালা দায়ের করা হয়েছে। মামলা নং-১১, তারিখ-২৪/০৯/২০১৬ ও মামলা নং-১২ তারিখ-২৪/০৯/২০১৬। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ