নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, জেলার ডোমার পৌরসভা শহরের ছোটরাউতা গ্রামের কলেজ পাড়া এলাকার মৃত কাবিল শেখের ছেলে সামছুল আলম শেখ ওরফে প্রভাত ভান্ডারী (৬০), একই এলাকার তফুর আলীর ছেলে শহীদুল ইসলাম এবং উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা গ্রামের মৃত মন্টু চন্দ্র রায়ের ছেলে জগদীশ চন্দ্র রায়। গ্রেফতারকৃতদের আজ শনিবার দুপুরে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে ডোমার কাঁচা বাজার সংলগ্ন একটি ভাংড়ির দোকানে অভিযান চালিয়ে ৫৫টি গাঁজার পুড়িয়াসহ প্রভাত ভান্ডারি ও শহিদুলকে গ্রেফতার করা হয়। একই দিন গভীর রাতে জেলার ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের মাঠ থেকে ২৫টি গাঁজার পুড়িয়াসহ জগদীশকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুটি পৃথক মামালা দায়ের করা হয়েছে। মামলা নং-১১, তারিখ-২৪/০৯/২০১৬ ও মামলা নং-১২ তারিখ-২৪/০৯/২০১৬। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।