• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুক্তরাষ্ট্র থেকে জরুরি ফাইল অনুমোদন প্রধানমন্ত্রীর

হাসিনাসিসি নিউজ: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে শনিবার ৯টি জরুরি ফাইল অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদান শেষে এখন যুক্তরাষ্ট্র সফরের শেষ পর্যায়ে রয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রবিবার জানান, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রয়োজনীয় সব ফাইল তার কাছে পাঠাতে তার দফতরকেও নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল পদক্ষেপের সুযোগ নিয়ে ফাইলগুলো প্রধানমন্ত্রীর কাছে ই-মেইল করা হয়।
প্রধানমন্ত্রী আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন। এদিন বাংলাদেশ আওয়ামী লীগ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের সাফল্য তুলে ধরা ও কানাডার সঙ্গে ‘ফলপ্রসূ’ দ্বিপক্ষীয় আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে। সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ