• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রেমিকের হাতে প্রেমিকা খুন

খুনকুমিল্লা: জেলার মুরাদনগর উপজেলায় প্রেমিকের হাতে জাহানারা বেগম (২৭) নামে এক তরুণী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাহানারার মরদেহ ফেলে পালিয়ে যান ঘাতক প্রেমিক মহিউদ্দিন। নিহত জাহানারা উপজেলার সদর ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত আলী আকবরের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর দুই মেয়ে নিয়ে বাবার বাড়িতে থাকতেন হতদরিদ্র জাহানারা। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন উপজেলার কৈজুরী গ্রামের মহিউদ্দিন।
বিষয়টি এলাকায় জানাজানি হলে জাহানারা বিয়ের দাবিতে মহিউদ্দিনের বাড়িতে গিয়ে ওঠেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাহানারার মরদেহ ফেলে পালিয়ে যান মহিউদ্দিন। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত নারীর মা জমিলা বেগম জানান, তার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্ত করার পর মেয়েটির মৃত্যুর কারণ জানা যাবে। অভিযুক্ত মহিউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ