• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

মরহুম এম আব্দুর রহিম স্মরনে দোয়া মাহফিল

00002দিনাজপুর প্রতিনিধি: বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ দিনাজপুর ইউনিটের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠনক, সংবিধান প্রণেতা, সাবেক সংসদ সদস্য ও দিনাজপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি বর্ষিয়ান জননেতা মরহুম এ্যাড. আব্দুর রহিম স্বরনে স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ দিনাজপুর ইউনিটের আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি পিপি এ্যাড. মো. আজিজুল ইসলাম জুগলু’র সভাপতিত্বে ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য সচিব এ্যাড. মো. নুরুজ্জামান জাহানীর সঞ্চালনায় স্বরন সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এ্যাড. মো. আব্দুল লতিফ, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এ্যাড. প্রফুল্ল কুমার রায়, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম আহবায়ক ও সাবেক জিপি এ্যাড. মো. ওয়াহেদ আলী নভেল, সিনিয়র আইনজীবী জেলা জাসদ (রব) সভাপতি মো. আব্দুল হাই, সিনিয়র আইনজীবী মো. আব্দুস সালাম আমান, এ্যাড. মো. খালেকুজ্জামান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. এমাম আলী, জিপি ও বঙ্গবন্ধ আইনজীবী পরিষদের যুগ্ম আহবায়ক এ্যাড. মীর মো. ইউসুফ আলী, সিনিয়র আইনজীবী খন্দকার মাহতাব উদ্দীন, অতিরিক্ত পিপি এ্যাড. মো. তাহেরুল ইসলাম, সিনিয়র আইনজীবী মো. রফিকুল আমিন, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ নেতা এ্যাড. গোলাম রহমান বাবুল, এ্যাড. শাহ দোরখ শান এডমিরাল, বিশেষ পিপি (নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল) এ্যাড. মেহবুব হাসান চৌধুরী লিটন, সিনিয়র আইনজীবী এ্যাড. আব্দুল লতিফ, বঙ্গববন্ধু আইনজীবী পরিষদের সাংগঠনিক ও প্রচার বিষয়ক সদস্য এ্যাড. আজফার হোসেন চৌধুরী বাবু, সদস্য এ্যাড. দিলিপ চন্দ রায়, আইনজীবী ফোরাম নেতা এ্যাড. ফিরোজ ইব্রাহিম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, মরহুম এম আব্দুর রহিম ছিলেন সততা, নিষ্ঠা, ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর। তাঁর মৃত্যুতে দিনাজপুরবাসি তথা উত্তরবঙ্গবাসি  একজন অভিভাবককে হারিয়েছে। যা কোন দিন পূরন হবার নয়। বক্তারা তাঁর অনুসৃত পথে নিজেদের জীবনকে পরিচালনার সবার প্রতি আহবান জানান। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন ওলিউল্লাহ মো. সাইফুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ