• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন |

পীরগঞ্জে সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়

moto_52598পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নবাগত জেলা প্রশাসক আব্দুল আওয়াল স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সভায় সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী, ইউপি চেয়ারম্যান একরামুল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
এর আগে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগঞ্জ প্রেসক্লাব ও থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ