• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

শৈলকুপায় সরকারী জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ

land-pic-jhenaidahঝিনাইদহ প্রতিনিধি: সরকারী জমিতে রাতের আধারে ঘর নির্মান করছেন শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের সাউদ মুন্সি নামে এক ব্যক্তি। সরকারের কাছ থেকে লিজ না নিয়ে ঘর তৈরীর কারণে ইতিপুর্বে শৈলকুপা উপজেলা প্রশাসন তা বন্ধ করে দেয়। তারপরও বন্ধ হয়নি নির্মান কাজ।
রাতের আধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে নির্মান কাজ। উপজেলা প্রশাসন থেকে বলা হচ্ছে বন্দোবস্ত না নেওয়ায় সাউদ মুন্সিকে কারণ দর্শাণো নোটিশ দেওয়া হয়েছে।
সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, শৈলকুপার বিজুলিয়া গ্রামের সাউদ মুন্সি শৈলকুপা পৌরসভা এলাকার মহিলা ডিগ্রি কলেজের সামনে রাস্তাসংলগ্ন জমি দখল করে ব্যাবসা প্রতিষ্ঠান নির্মান করছেন।
এলাকাবাসী বিষয়টি স্থানীয় সহকারী কমিশনার ভুমি কর্মকর্তাকে জানালে পৌর ভুমি অফিসের তহশীলদার কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ করে দেন।
তারপরও বন্ধ হয়নি নির্মাণ কাজ। রাতের আধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাজ চালানো হচ্ছে। সাউদ মুন্সি গত এপ্রিল মাসের শেষদিকে সরকারী জমি দখল করে অবৈধ ভাবে ঘর নির্মাণ কাজ শুরু করলে স্থানীয় প্রশাসন তা বন্ধ করে দেয়।
এলাকাবাসীর অভিযোগ আওয়ামীলীগের প্রভাবশালী ব্যক্তির যোগসাজসে সাউদ মুন্সি সরকারী জায়গা দখল করার কারণে প্রশাসন নীরবতা ভুমিকা পালন করছে।
অনুমোদন ছাড়া সরকারী জমিতে ঘর নির্মাণ করার বিয়য়ে জানতে চাইলে সহকারী কমিশনার ভুমি সুমি মজুমদার জানান, উল্লেখিত স্থান বরাদ্দ চেয়ে সাউদ মুুন্সি আবেদন করেছেন। তবে ওই জমি এখন পর্যন্ত কাউকে বরাদ্দ দেয়া হয়নি।
প্রাপ্ত আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ উপযুক্ত দরিদ্র মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেবে বলেও তিনি জানান। এখন প্রশ্ন উঠেছে সাউদ মুন্সি কি দরিদ্র মানুষ ?

শৈলকুপায় হতদরিদ্রদের মাঝে স্বল্পমুল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় হত দরিদ্রদের মাঝে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিতরনের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের হিতামপুর গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, ফুলহরি ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম,এম ইকবাল হোসেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলার ১৪টি ইউনিয়নে ২৮ জন ডিলারের মাধ্যমে ৮ হাজার ৩৯ জনকে কার্ডের মাধ্যমে ১০ টাকা মূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।

কালীগঞ্জে শিক্ষককের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ
ঝিনাইদহের কালীগঞ্জে মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজে চাকরী যাওয়ার ভয় দেখিয়ে এক শিক্ষক আরেক শিক্ষকের কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
তবে ঘটনা জানাজানি হওয়ার পর আবার তা ফেরতও দিয়েছেন। কলেজের বাংলা বিভাগের প্রভাষক দিপক কুমার অধিকারীর নিকট থেকে একই কলেজের সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিন নামে এক শিক্ষক এই কান্ডটি ঘটিয়েছেন।
সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিনের এসব অবৈধ কাজে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদের হাত রয়েছে বলে বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে কলেজের সাধারন শিক্ষক-কর্মচারিদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কলেজের প্রভাষক দিপক কুমার অধিকারী জানিয়েছেন, তিনি চিকিৎসার জন্য ভারতে যেতে কলেজ কর্তৃপক্ষের নিকট ছুটির আবেদন করেন। কিন্তু তাকে ছুটি দেওয়া হয়নি।
পরবর্তিতে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে ২০১৫ সালের নভেম্বর মাসে চিকিৎসা নিতে ভারতে যান। সেখান থেকে মোবাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
চিকিৎসা নিয়ে ফিরে আসার পর সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিনের সহযোগীতায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ মন্ডল প্রভাষক দিপকের হাজিরা খাতায় স্বাক্ষর করা থেকে বিরত রাখেন এবং বেতনও বন্ধ করে দেন।
অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদের পরামর্শে সহকারী অধ্যাপক আশরাফ ভারতে চিকিৎসা নিয়ে ফিরে আসা দিপক কুমার অধিকারীর চাকরী খাওয়ার ভয় দেখিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবী করেন।
প্রভাষক দিপক কুমার চাকরী বাচাঁতে স্থানীয় একটি সমিতি থেকে ঋণ নিয়ে দু’দফায় ৮০ হাজার টাকা প্রদান করেন। চলতি বছরের ২৪ জুলাই ৫০ হাজার টাকা ও একই মাসের ২৮ তারিখে অধ্যাপকের অফিসের সামনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ ও সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিনের হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন।
এ ব্যাপারে কলেজের সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিনের সাথে আলাপ করলে তিনি বলেন, প্রভাষক দিপক কুমার অধিকারীর চাকরীতে যাতে কোন সমস্যা না হয় সেই জন্য আমি তাকে সাহায্য করতে গিয়েছিলাম মাত্র। এর জন্য কোন টাকা নেওয়া হয়নি।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ জানান, প্রভাষক দিপক কুমার অধিকারীর ছুটি ছাটার ব্যাপারে একটা বিষয় আছে। তিনি জানান, টাকা পয়সার ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান।
তিনি টাকা পয়সা নিয়ে এধরনে কোন বানিজ্য কলেজে হতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন। কিন্তু ‘দিপক কুমার অধিকারী জানান, তার কাছ থেকে এই দুইজন টাকা নিয়ে পরে ফেরৎ দিয়েছেন।

ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পায়রাচত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদসহ অন্যান্যরা। অপরদিকে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর রাইচরণ তারিণীচরণ মহাবিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে পদ্মাকর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু, আওয়ামী লীগ নেতা ইমাজুল হক, হাফিজুর রহমান তোতা, সৈয়দ মুনীর হোসেন মুকুল, ছাত্রলীগ নেতা খান ইমরান হোসেন, নুর মোহাম্মদ রয়েল, রুবেল হোসেন, ইলমা খাতুন প্রমুখ।

ঝিনাইদহে ইউসুফ ফিলিং স্টেশনের উদ্বোধন করলেন মেয়র মিন্টু
ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেতুলতলা নামক স্থানে ইউসুফ ফিলিং স্টেশন-২’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ফিতা কেটে এ পাম্পের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা চেম্বারের সভাপতি মীর নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হিলু মিয়া, দৈনিক নবচিত্র পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক আলহাজ্জ মোঃ শহিদুল ইসালাম, পাম্পের মালিক আবু তাহের, মনোয়ার হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল মাবুদ, সাধারণ সম্পাদক এম রায়হান ও সাংবাদিক গিয়াস উদ্দীন সেতু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ