• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

সৈয়দপুরে ৭ জুয়াড়ির দন্ড প্রদান করেছে আদালত

ভ্রাম্যমান-আদালতসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে সাত জুয়াড়িকে দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত । শনিবার (১ অক্টোবর) নির্বাহী হাকিম ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুবুল ইসলাম ওই দন্ড প্রদান করেন।
সৈয়দপুর থানা পুলিশ শহরের মিস্ত্রীপাড়া ও মুন্সিপাড়া এলাকা থেকে সাত জুয়াড়িকে আটক করে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজিরা করা হয়।
আদালত মুন্সিপাড়ার খবির উদ্দিনের ছেলে নূরুন্নবী (২৫), বাঙালিপুর মহল্লার আবুল হোসেনের ছেলে মিলন (১৮) ও দোলাপাড়ার বাবুল মিয়ার ছেলে আনোয়ারুল ইসলামকে (২২) এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মুন্সিপাড়ার মোশারফ হোসেনের ছেলে মশিউর রহমান (২৪), মিস্ত্রিপাড়ার আব্দুল গনির ছেলে রাজা (২৫), সোনাখুলীর আব্দুল কাদেরের ছেলে আনাছ মিয়া (২৫) ও একই গ্রামের সানোয়ারুলের ছেলে মামুন (২৭) এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ