• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেনাপোল বন্দরের আগুন নিয়ন্ত্রণে

%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b2যশোর: প্রায় পাঁচ ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দরের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
বেনাপোল ফায়ারস্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. কাওসার আলী জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও বলা যাচ্ছে না।
রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ওই গুদামের ২৩ নম্বর শেডে আগুন লাগে। প্রথমে ওই শেড থেকে ধোঁয়া উঠতে শুরু করে এবং পরে সেখানে আগুন জ্বলে ওঠে। এক পর্যায়ে আগুন বন্দর শেড থেকে বেনাপোল পোর্ট থানা ভবনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আগুন লাগার পরপরই বেনাপোল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। এরপর ঝিকরগাছা, মনিরামপুর ও যশোর থেকে আরো কয়েকটি ইউনিট যোগ দেয়।
বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন বলেন, ওই গুদামে পাঁচমিশালি পণ্য ছিল। এগুলোর মধ্যে প্রসাধন ও রাসায়নিক সামগ্রী বেশি ছিল। এসিআই ও গোদরেজ কোম্পানির পণ্য বেশি ছিল। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশ-ভারতের বাণিজ্যের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ এ বন্দর দিয়ে হয়ে থাকে। বছরে প্রায় ১২ লাখ পাসপোর্টধারী যাত্রী ও দেড় লাখ ট্রাক পণ্য নিয়ে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ