• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিক কারাগারে

আদালতসিসি ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন আসামিদের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিন দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনে তিনি বলেন, আটক এ আসামিদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। মামলাটির জোর তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি আসামিদেরকে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মুং থান তাদের জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন- মোহাম্মদ মনির বেন আলী এবং আনিসুল ইসলাম তালুকদার। গত ২৮ সেপ্টেম্বর এ আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর সকালে বিমানবন্দরে মোহাম্মদ মনির বেন আলী এবং আনিসুল ইসলাম তালুকদার নামের ওই দুজনকে আটক করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। পরে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ