• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে হিজরী নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মামাহফিল

14440807_1792943214314369_4412693728152507918_nসিসি নিউজ: হিজরী নববর্ষ ১৪৩৭ কে স্বাগত জানিয়ে নীলফামারী সৈয়দপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের বাঁশবাড়ি বায়তুল সালাম (টালি) মসজিদস্থ নাওজোয়ানে ইসলাম বাঁশবাড়ির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মোঃ জাফর মাযহারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ নাসিম মাযহারী। আলোচকরা বলেন, মুসলিম জীবনে হিজরী সন ও তারিখের গুরুত্ব অনস্বীকার্য। পবিত্র কোরআনে হিজরী সনের ৪টি মাসকে সন্মানিত করা হয়েছে। এ চারটি মাস হলো-জিলকদ, জিলহজ, মহররম ও রজব। হিজরী সন এর সাথে মুসলিম উম্মাহর তাহজীব-তামাদ্দুন ও ঐতিহ্যের ভিত্তি সম্পৃক্ত। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উৎসবসহ সব ক্ষেত্রেই মুসলিম উম্মাহ হিজরী সনের অনুসারী। হযরত হুসাইন(রাঃ) জীবনী ও শাহাদাত সম্পর্কে  আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ