নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যাক্তির বাড়ী ঘড় ভাংচুর সহ বাড়ীতে লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্থ ব্যাক্তিটি এ নিয়ে সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলা শহরের অদুরেই পশ্চিম চিকনমাটি নাউয়াপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে কাচামাল ব্যাবসায়ী মশিয়ার রহমানের বাড়ীতে।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, ওই এলাকার মজিবর রহমানের ছেলে মশিয়ার রহমানের বাড়ীতে গতকাল রবিবার বিকালে ৬/৭ জনের একটি দল যায়। এ সময় মশিয়ার বাড়ীতে ছিলেন না। দলটি তাদেরই একজনের ব্যাবহৃত মোবাইল, যার সিম নম্বর ০১৭৬৫-৮৫১৩২৯ দিয়ে মশিয়ারের মোবাইলে ফোন করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে তার বাড়ীতে আসতে বলে। এক পর্যায়ে দলটি বাড়ীর অপরাপর সদস্যদের কাছে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মশিয়ার না থাকায় তার ভাতিজা রাকিব ইসলামকে গ্রেফতারের হুমকি দেয়। এসময় দলের একাধিক সদস্য রাকিবকে পাহারা দিয়ে তাদের কাছে আটকে রাখে। এরপর অজ্ঞাত ওই দলটি বাড়ীর অপরাপর মহিলাদের জিম্মি করে তাদের বাড়ীর সকল ঘরে তল্লাশীর নামে সকল ধরনের আসবাবপত্র ভাংচুর করে। ভাংচুরের পাশাপাশি তারা ঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ সকল দামী জিনিস পত্র লুট করে নিয়ে যায়। অজ্ঞাত ওই দস্যুদল তাদের বাড়ীতে আসা যাওয়ার পথে ওই এলাকার আমিনুর রহমানের ছেলে নয়নের সাথে কথাবার্তা চালিয়েছে বলে অভিযোগে প্রকাশ। এ ঘটনায় ডোমার শহরে আতংক ছড়িয়ে পড়েছে। জনমনে এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে।
এ ব্যাপারে নীলফামারী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা ডিবি পুলিশ এ ধরনের কোন অভিযান চালায়নি বলে সাংবাদিকদের জানান।
এ ব্যাপারে ডোমার থানার এসআই খাদেমূল ইসলাম এমন ঘটনার বিষয়টি স্বীকার করে জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তাধীন রয়েছে তদন্ত শেষে পুরো বিষয়টি জানা যাবে।