• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই: এরশাদ

এরশাদরংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। মধ্যবর্তী নির্বাচনের জন্য নয়, দল গোছাতেই সিলেটের হযরত শাহজালাল (রঃ) মাজার জিয়ারতের মধ্যদিয়ে আগামী জাতীয় নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার সকালে ৩ দিনের সফরে রংপুরে এসে পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং দুপুরে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়ায় মজিদা খাতুন মহাবিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, বিএনপি’র শাসনামলে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেয়া হয়নি। ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ বন্ধ করে দেয়া হয়েছিল। ক্ষমতায় থাকতে বিএনপি আমার এবং দলের উপর যে অন্যায় করেছে তার ফল এখন তারা ভোগ করছে। তাদের অস্তিত্ব এখন সংকটে। মামলার ভয়ে নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে দলটি। তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ