• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |

দিনাজপুরের সেবা ফার্মেসীর ৭০ হাজার টাকা জরিমানা

pic-01দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদহীন ঔষধ বিক্রির অপরাধে শহরের সমানধন্য সেবা ফার্মেসীর মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরে জেলা প্রশাসকের নির্দেশনায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জোবায়ের রহমান রাশেদ’র নেতৃত্বে ও র‌্যাব-১৩ দিনাজপুর’র কোম্পানী কমান্ডার মেজর মাহমুদ হাসান রাজু এবং দিনাজপুর ড্রাগ সুপার মো. রফিকুল ইসলাম’র সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ডায়াবেটিক রোগীর নকল ইনসুলিন বাজারজাত করা ও গ্রাহকের কাছে বিক্রি, নকল ইনসুলিন বিক্রি করা, অনুমোদনহীন ঔষধ রাখা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে র অপরাধে শহরের সুনামধন্য ঔষধের দোকান সেবা ফার্মেসীর সত্ত্বাধিকারী আশরাফুল ইসলামকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে সেবা ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধসহ ২ লাখ ৭৬ হাজার টাকার মালামাল পুড়িয়ে নষ্ট করা হয়।
এছাড়া নকল ইনসুলিন সরবরাহকারী বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বলরামপুর গ্রামের ওসমান আলীর ছেলে আসাদুজ্জামানকে (৩৫) আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতে ম্যাজিষ্ট্রেট মো. জোবায়ের রহমান রাশেদ।
উল্লেখ্য, অভিযানের সময় বিভিন্ন কোম্পানীর ডায়াবেটিকস রোগীর ব্যবহারের জন্য ৩৪৬ পিস নকল ইনসুলিন উদ্ধার করা হয় যার মূল্য ১ লাখ ৪৩ হাজার ৫৯০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ