• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সাভারে ৪ রিকশাচালককে বেধম পেটালো পুলিশ

image-848সিসি ডেস্ক: সাভারে আঞ্চলিক সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অভিযোগ তুলে চার রিকশাচালককে পিটিয়ে গুরুতর আহত করেছে সাভার মডেল থানার এক পুলিশ সদস্য।

মঙ্গলবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের পাশে রেডিওকলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় রিকসা চালকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

রিকশাচালকরা জানান প্রতিদিন তারা রেডিওকলোনি এলাকা থেকে জামসিং পর্যন্ত আঞ্চলিক সড়ক দিয়ে রিকশা চালান তারা। পরে আঞ্চলিক সড়কে রিকশা চালানোর অভিযোগ তুলে মঙ্গলবার রাতে রিকশাচালক ইমন মিয়া (৩০), নজরুল ইসলাম (২৫), এবাদুল মিয়া (২৬), সুলতান শেখকে (২৩) ধরে এলোপাথারি লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সাভার মডেল থানার এ এস আই সোলায়মান। পরে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে আহত রিকশাচালকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

এ ঘটনায় ওই এলাকায় রিকশাচালকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা বলেন, ওই আঞ্চলিক সড়ক দিয়ে রিকশা চালালে ওই পুলিশ সদস্য তাদের কাছে থেকে চাঁদার টাকা দাবি করেছিল।

এদিকে ওই আঞ্চলিক সড়ক দিয়ে রিকশা চালালে নতুন করে চালকদের পিটিয়ে হাত পা ভেঙ্গে হাসপাতালে পাঠানোর হুমকি দিয়েছেন ওই পুলিশ সদস্য বলে অভিযোগ করেছেন রিকশাচালকরা। তাদের দাবি মারধরের ঘটনায় কোন রিকশাচালক প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন ওই পুলিশ সদস্য।

এছাড়া গত ১ অক্টোবর দেলোয়ার হোসেন (২১) ও আঞ্জু মিয়া (৩৫) দুই রিকশা চালককে একই অভিযোগ তুলে ওই পুলিশ সদস্য তাদেরকে পিটিয়ে আহত করে। আহতরা রিকশাচালকরা রেডিওকলোনি, ভাটপাড়া ও জামসিং এলাকায় বিভিন্ন বাড়িতে ভাড়া থাকেন।

এ বিষয়ে সাভার মডেল থানার অভিযুক্ত ওই পুলিশ সদস্য এএসআই সোলায়মান বলেন, ‘মহাসড়কে যে কেউ অটোরিকশা চালালে তাকে আমি পিটিয়ে আহত করবো।’

এ ঘটনায় সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, ‘মারধরের বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

উৎস: বিবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ