• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |

‘১২ বছরের নীচে কোনো শিশুকে গৃহকর্মী নিয়োগ নয়’

চুন্নুসিসি নিউজ: ১২ বছরের নীচে কোনো শিশুকে গৃহকর্মীসহ কোনো কাজে নিয়োগ দেয়া যাবে না। একই সাথে ১২ থেকে ১৮ বছর বয়সী গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের দিয়ে কোনো প্রকার ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার সচিবালয়ে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়নের লক্ষ্যে গৃহিত ‘গৃহকর্মী বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল’ এর দ্বিতীয় সভা শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, গৃহকর্মী রক্ষায় কেন্দ্রীয় মনিটরিং সেল অভিযোগ সাপেক্ষে সারাদেশে অভিযান পরিচালনা করবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, ‘গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে তার শ্রমঘন্টা নির্ধারণ ও থাকার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তার ছুটির ব্যবস্থা করতে হবে।’ ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধের লক্ষে সরকার কাজ করছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ