পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট-২০ বিজিবির অধিনে কয়া ক্যাম্পের সদস্যরা ভারতীয় উন্নত মানের শাড়ি-কাপড় জব্দ করেছে। এব্যপারে বিজিবির সদস্যরা কাউকে আটক করতে পারে নাই।
ক্যাম্পের নায়েব সুবেদার আবুল মনসুর জানান, ক্যাম্পের বিজিবির সদস্যরা বুধবার দিবাগত রাত ২টার দিকে পাঁচবিবি উপজেলার চেঁচড়া সীমান্তের দানদারপুর এলাকায় এক অভিযান চালিয়ে ৪শ পিচ শাড়ি এবং থ্রীপিচ ৭০ টি জব্দ করেন। যার আনুমানিক মুল্য ২০ লক্ষ টাকা। পরে জব্দকৃত পণ্য গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।
এব্যপারে জানতে চাইলে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: মোস্তাফিজার রহমান ঘটনা কথা স্বীকার করে বলেন মাদকসহ সকল প্রকার চোরাচালান সীমান্তে শূন্যের কোটায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।