• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে ফারমার্স ব্যাংকের ৪৭তম শাখা উদ্বোধন

ফারমার্স ব্যাংকসিসি নিউজ: দি ফারমার্স ব্যাংক লিমিটেডের যাত্রা শুরু হয়েছে নীলফামারীতে। বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে ব্যাংকটির ৪৭তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান সাংসদ ড. মহিউদ্দিন খান আলমগীর, ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ আতহার উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতী, জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক ও নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ বক্তব্য দেন।
অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, নীলফামারী চেম্বার সভাপতি সফিকুল আলম ডাবলু ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে নীলফামারীতে ফিতা কেটে ব্যাংকটির ৪৭তম শাখা উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর।
ফারমার্স ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, স্বাধীন সত্বায় সমৃদ্ধি, আমাদের প্রতিশ্রুতি প্রতিপাদ্যে ব্যাংকটি সারাদেশে যাত্রা শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ