• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পারাবত ট্রেনের বগিতে আগুন, ট্রেন চলাচল বন্ধ

ট্রেনে আগুনসিসি নিউজ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন লেগেছে। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকাল ১০টার দিকে ট্রেনটি মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশনে পৌঁছালে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া স্টেশনমাস্টার মোয়াজ্জেম হক বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন থেকে এই আগুন লাগে। যাত্রীরা সবাই ভয়ে ট্রেন থেকে নেমে গেছেন। তবে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। হবিগঞ্জ ও মাধবপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

এদিকে ট্রেনে আগুন লাগায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী রুহুল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ