• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

শারদীয় দুর্গাপূজা আজ থেকে শুরু

দূর্গাসিসি নিউজ: আজ দুর্গতিনাশিনী দশভুজা দেবীর বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার অনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকের ঢোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে সারা দেশের পূজামন্ডপ। বছর ঘুরে দেবীর আগমনিবার্তায় উৎসবের আমেজ এখন হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্যদিয়ে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’। ইতিমধ্যে সারাদেশের সকল পূজামণ্ডপের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। আর আজ মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। বিশুদ্ধ পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্তলোকে (পৃথিবী) আসবেন। আর দেবী স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটক (ঘোড়ায়) চড়ে।

এদিকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা সাজসজ্জার কাজ। উৎসব সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি মন্ডপে থাকবে পুলিশ ও আনসার সদস্য। টহলে থাকবে র‌্যাব।

দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে চলছে এখন উৎসবের আমেজ। প্রতিমা ও মণ্ডপ ঘিরে সাজ সজ্জা প্রায় সম্পন্ন। সাজানো হয়েছে বাহারি রংয়ের আলোকসজ্জায়। রংতুলি দিয়ে প্রতিমার গায়ে শেষবারের মতো তুলির আঁচড় দিচ্ছেন নির্মাণ শিল্পীরা। এর পরেই মন্ডপে মন্ডপে প্রতিমাকে আসনে বসানো হবে। চলবে পূজার্চনা আর আরাধনা।

আজ ৭ অক্টোবর সায়ংকালে দেবীর বোধন ও মহাষষ্ঠী পূজা অনুষ্ঠিত হবে। ৮ তারিখ নবপত্রিকা প্রবেশ, সপ্তমী ও মহাসপ্তমী বিহিত পূজা। ৯ তারিখ মহাষ্টমী। কুমারী পূজা, সন্ধিপূজা। ১০ তারিখ মহানবমী পূজা এবং ১১ অক্টোবর দেবীর বিজয়া দশমী অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে শারদীয় দুর্গাৎসবের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ের। মন্দিরের সামনের মাঠজুড়ে প্যান্ডেল স্থাপন ও মন্দিরের সাজসজ্জার কাজও চলছে।

প্রতিমার সৌন্দর্য্য, মণ্ডপের চাকচিক্য নিয়ে বিভিন্ন পূজামন্ডপের মধ্যে চলছে নীরব প্রতিযোগিতা। প্রতিমা তৈরির পাশাপাশি শুরু হয়েছে চোখধাঁধানো পূজামণ্ডপের মঞ্চ তৈরি ও নানা পরিকল্পনার কাজ। মণ্ডপ পরিচ্ছন্ন করার কাজও চলছে। মন্দির প্রাঙ্গণকে দৃষ্টিনন্দন করে তুলতে মন্দিরগুলোতেও চলছে ঘষামাজা ও রঙের কাজ।

শারদীয় দূর্গাপুজা কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, গোটা বাঙালিরই সার্বজনীন উৎসব। এই উৎসব সুষ্ঠুভাবে শেষ করতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে বরাবরের মতো এবারও প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

দেবীগঞ্জে ১০৭টি মন্ডপে চাল বরাদ্দ হয়েছে ৫১.৫০০ মেট্রিক টন

আমাদের দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রধিনিধি ধীমান কুমার রায় নীলু জানান, দেবীগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে ১০৭টি দূর্গামন্ডপ এ বৎসর শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার সরকারী ভাবে ৫১.৫০০ মে: টন চাল বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে পূজার সভাপতিদের ডি.ও এর মাধ্যমে সরকারী চালের ডি.ও প্রদান করা হয়েছে। আজ থেকে ৫ দিন ব্যাপী শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। তাই সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ পড়েছে। দেবীগঞ্জ জগবন্ধু ঠাকুরবাড়ী শারদীয় পূজা কমিটির শ্রী নন্দন কুমার সাহা ও শ্রী কমল কুমার রায় জানালেন, বর্তমান সরকারের সময়ে আমরা শান্তিপূর্ণভাবে পূজা পার্বন পালন করছি। অনুরুপভাবে জানালেন সোনাহার বাজার শারদীয় দূর্গা মন্ডপ এর ব্রজনাথ রায় (বি.এস.সি) এবং জয় প্রকাশ রায় কানু মাষ্টারও তারা জানালেন প্রতি বৎসর দূর্গোৎসব পালন করার জন্য সরকারীভাবে পূজার জন্য অনুদান পেয়ে থাকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ