সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুল ইসলামকে (২৮) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে তার ভাগ্নে রাসেল শেখ।
শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের যমুনা নদীর পঞ্চসোনা চরে এ ঘটনা ঘটে। মনিরুল চক-বয়রা গ্রামের আজিজুল হকের ছেলে। ভাগ্নে রাসেল একই গ্রামের আছের আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
ওসি আরো জানান, মনিরুলের সঙ্গে যমুনার চরের অপরাধীদের সখ্য রয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মনিরুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।