• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ভর্তিসিসি নিউজ: দেশের মেডিকেল কলেজগুলোতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার বিকেলে এ ফলাফল প্রকাশিত হয়।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এর মধ্যেই পরীক্ষার্থীরা মোবাইল থেকে এসএমএস করে ফলাফল জানতে পারবে। স্বাস্থ্য অধিদফতরের ওয়েবাসাইটেও ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এবার ৯০ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন করলেও শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেয় ৮৫ হাজার ২০৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ পেয়ে ২৯ হাজার ১৮৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবারের পরীক্ষায় সর্বোচ্চ ৮৫ দশমিক ৫ নম্বর পেয়েছে এক শিক্ষার্থী। প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়েছে এমবিবিএস ১ম বর্ষে ভর্তির প্রক্রিয়া ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে বলেও মহাপরিচালক জানান।

এবছর ৩০টি সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ২১২ এবং বেসরকারি ৬৪টি কলেজে ৬ হাজার ২০৫ জন ভর্তির সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ