• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুর কারখানায় পৌছেছে আমদানিকৃত কোচ

রেলওয়ে কারখানার কর্মচারীরা জানান, আগের আমদানি করা ভারতের আমদানি করা কোচের চেয়ে ইন্দোনেশিয়ার এসব কোচ দেখতে সুন্দর এবং টেকসই মনে হচ্ছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহমদ হোসেন জানান, রেল কারখানায় এসব কোচ পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল রানের পর রেলওয়ের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। পরবর্তীতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নতুন কোচগুলো আন্ত:নগর ট্রেনে সংযুক্ত করার সম্ভাবণা রয়েছে বলে তিনি জানান।
সূত্র মতে, ইন্দোনেশিয়া থেকে কেনা কোচ তৈরীতে ফ্রান্সের সর্বাধুনিক কারিগরী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ইন্দোনেশিয়ার বেসরকারি রেল কোচ তৈরীর প্রতিষ্ঠান ইনকা লিমিটেড কোচগুলি তৈরী করেছে। কোচগুলি ক্রয়ে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশ রেলওয়েকে ঋণ সহায়তা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ