• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ক্ষমতা জবর দখলকারীরা গণতন্ত্রের নসিহত শোনায়’

হাসিনাঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, এটা জনগণের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে, তাদেরকে ক্ষমতা জবর দখলকারীদের কাছ থেকে গণতন্ত্রের ‘নসিহত’ শুনতে হয়।

তিনি দেশবাসীকে জবর দখলকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।

শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ জাতীয় কমিটির সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের জনগণের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, তাদেরকে অবৈধভাবে ক্ষমতা দখলকারী এবং ক্ষমতার অপব্যবহার করে দল গঠনকারীদের কাছ থেকে গণতন্ত্রের ছবক শুনতে হয়। দেশবাসীকে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই বলে যারা বিদেশীদের কাছে অভিযোগ করেছে এ দেশে তাদের কোনো স্থান নেই।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বিদেশীদের কাছে অহেতুক কান্নাকাটি করে কোনো লাভ নেই। যারা যুদ্ধাপরাধীদের মদদ দেয়, জনগণকে পুড়িয়ে মারে, বিপুলসংখ্যক মানুষের সঙ্গে ছিনিমিনি খেলে এবং জনগণের অর্থ ও সম্পদ লুট করে অবশ্যই তাদের ধরা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ