নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে গত ২৪ ঘন্টায় ১২ জনকে আটক করেছে। আজ শনিবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে নীলফামারী জেলা কারাগারে পাঠায় পুলিশ। আটককৃতরা হলেন, জেলার সৈয়দপুর পৌর এলাকার ইসলামবাগ পাওয়ার হাউস মহল্লার মোস্তাক আহমেদ, হাতিখানা মহল্লার মৃত শরীফ উদ্দিনের পুত্র ওয়াহেদ আলী, বাফাজউদ্দিনের পুত্র মুরাদ, মুন্সিপাড়ার ইসলামিয়া স্কুল সংলগ্ন মহল্লার নাসিম, আরশাদ, সেলিম, জুম্মন, রানা, পুরাতন বাবুপাড়ার জুয়েল মল্লিক ও মাসুম। আটককৃতদের আজ শনিবার দুপুরে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আহমেদ মাহবুবুল ইসলাম এর আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ৫ জনকে ১০০ টাকা এবং অপর ৬ জনকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেয়। সৈয়দপুর থানার র্ভারপাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বিষযটি নিশ্চিত করেন।