• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এখন ঢাকায়

wb-presidentঢাকা: বাংলাদেশের বিস্ময়কর অর্জন দেখতে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডক্টর জিম ইয়ং কিম এখন ঢাকায়। ৩ দিনের সফরে আজ রবিবার বিকেলে এমিরেটসের একটি ফ্লাইটে করে তিনি ঢাকায় পৌঁছান। রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বিশ্ব ব্যাংক সদর দপ্তরে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। এছাড়া ঢাকায় বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফানসহ সংস্থার কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত সর্বশেষ ২০০৭ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক। তারও আগে রবার্ট ম্যাকনামারা, পল উলফোভিৎজ এবং জেমস উলফেনসনও বাংলাদেশ সফর করেন। ১৭ অক্টোবর সকালে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক আর বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে দারিদ্র্য বিমোচন দিবসের আলোচনায় অংশ নেবেন তিনি। ১৮ অক্টোবর বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্প দেখতে বরিশাল যাওয়ার কথা তার। ওই দিন রাতেই ঢাকা ছাড়বেন ডক্টর জিম ইয়ং কিম।
বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে অর্থনীতিতে বাংলাদেশের বিস্ময়কর অর্জন সবার নজর কেড়েছে। তাই ওই অর্জন নিজ চোখে দেখতেই বাংলাদেশ সফরে আসছেন তিনি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাংকের সহজ শর্তে কম সুদের ঋণ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসিসট্যান্স আইডিএ’র সবচেয়ে ভালো গ্রহীতা বাংলাদেশ। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও গ্যাস, সড়ক যোগাযোগ, নৌ-পথসহ নানা খাতের উন্নয়নে এককভাবে বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার বিশ্বব্যাংক।
দারিদ্র বিমোচনে বাংলাদেশের সাফল্যের বড় অংশীদারও ওই সংস্থাটি। প্রতি বছরই ১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উদযাপনে সদস্য একটি দেশকে বেছে নেয় বিশ্বব্যাংক। এবার বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পছন্দ বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ