• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

দেবীগঞ্জ ফেয়ার প্রাইস চালের কার্ড বিত্তশালীদের ঘরে!

অনিয়মদেবীগঞ্জ প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচীতে উপকারভোগী নির্ধারণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই ফেয়ার প্রাইম কার্ডগুলি দেয়া হয়েছে বিত্তশালী আওয়ামীলীগের স্থানীয় নেতাদের ঘরে। তবে কার্ড পায়নি প্রতিবন্ধী বিধবা নারী এবং ভ্যান চালকরা।
উপজেলায় ১০ ইউনিয়নে বেশীর ভাগ অংশে স্বজন প্রীতি দলীয়করণ ও স্বচ্ছল পরিবারকে কার্ড প্রদান করা হয়েছে। ১০ টাকা কেজির চাল উত্তোলন করে বিক্রি করে দিয়েছে। ইহা ছাড়া ইউপি মেম্বাররা কার্ড বিতরনে অর্থ নেয়া ও ডিলারদের বিরুদ্ধে ওজন কমে দেয়ার অভিযোগ উঠেছে। ইহার ফলে উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচী বাস্তবায়ন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অনেকেরই মনের ধারনা। প্রতিটি কার্ডে ৩০ কেজি দেয়ার কথা থাকলেও দাম দিয়েও মিলছেনা ওজন। ২৮ কেজি থেকে ২৯ কেজি করে দেয়া হচ্ছে। অথচ এবার এল.এস.ডি গোডাউন হতে ওজন কম দেয়া হচ্ছে না। চাল ডিলার  ১০ টাকা কেজি দরে বিক্রি করলেও সরকারকে দাম দিতে হচ্ছে ০৮ টাকা । প্রতিটি কার্ডে মুনাফা হচ্ছে ৪৫ টাকা। এ ব্যপারে কথা হয় দন্ডপাল ইউপি চেয়ারম্যান জামেদুল ইসলাম ও চেংঠী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র রায় বলেন ইউনিয়নের মেম্বাররা তালিকা করেছেন। কার্ডে কিছুটা গড়মিল থাকতে পারে। আগামীতে প্রকৃত দরিদ্রদেরই এ চাল দেয়া হবে। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির বলেন, দরিদ্র বিমোচনে বর্তমান সরকারের একটি মহতি পদক্ষেপ এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ