• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন প্রভাষক কুলসুম

kulsumঢাকা: রাজধানীর ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির প্রভাষক রাবেয়া কুলসুম (২৬) প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতে এ তথ্য জানান বাড্ডা থানার ওসি আব্দুল জলিল।

আব্দুল জলিল বলেন, কুলসুম চলতি বছরের জানুয়ারিতে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে যোগদান করেন। আফতাব নগরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন কুলসুম। এ বাসাতে তিনি একাই থাকতেন। আমরা কুলসুমের ভাই মো.শরিফের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করছি, প্রেম ঘটিত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। এ বিষয়ে কুলসুমের ভাই শরিফ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে, বুধবার দুপুরে কুলসুমের ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক আ.খ.ম. সফিউজ্জামান খায়ের সাংবাদিদের জানান, কুলসুম আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে বাড্ডায় নিজ বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় কুলসুমের মৃতদেহ উদ্ধার করে তার স্বজনেরা। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে তার ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ