নীলফামারী প্রতিনিধি: বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জোবায়ের হোসেনের নেতৃত্বে জেলা সদরের সংগলশী ইউনিয়নের সংগলশী, কাচারী ও সোনারায় ইউনিয়নের বাবুর হাট এলাকায় অভিযান চালিয়ে ওই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে অভিযানে অংশ নেন, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির উপ সহকারী মহা ব্যবস্থাপক রেজাউল করিম, সুবির দত্ত, প্রশাসনিক কর্মকর্তা তরফদার এনামুল কবির প্রমুখ।
ইীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির প্রশাসনিক কর্মকর্তা তরফদার এনামুল কবির বলেন, জেলা সদরের সংগলশী, কাচারী ও বাবুর হাট এলাকায় মোট ৪৫জন গ্রাহকের কাছে পল্লী বিদ্যুৎ সিমিতর বিদ্যুৎ বিল বাবদ এক লাখ ৯৬ হাজার ৭৩৫টাকা বকেয়া রয়েছে।
ওই গ্রাহদের বিল পরিশোধের জন্য কয়েক বার অনুরোধ করা হলেও বকেয়া পরিশোধ না করায় ভ্রাম্যমান আদালতের পরিচালনা করে ওই ৪৫জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাদের সংযোগ বিচ্ছিন্ন করে তিন দিনের মধ্যে বকেয়া পরিশোধের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। বেধে দেয়া সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
এ ছারা ১০টি পার্শ্ব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবিষ্যতে পার্শ্ব সংযোগ ব্যবহার না করার জন্য তাদের সতর্ক করেছেন ভ্রাম্যমান আদালত।