• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিরসরাইয়ে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত

নিহতচট্টগ্রাম: মিরসরাই উপজেলার নিজামপুর এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত হয়েছে। শুক্রবার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে র‌্যাবের ২ সদস্যও আহত হয়েছেন।
র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ফেনী থেকে র‌্যাবের একটি টহল দল মাইক্রোবাসে করে চট্টগ্রাম ফিরছিল। রাত ৩টার দিকে মিরসরাইয়ে তাদের সাধারণ যাত্রী ভেবে আটকেছিল ডাকাতরা। ডাকাতরা সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাস থামিয়ে গুলি চালিয়ে টায়ার পাংচার করে দেয়। তখন র‌্যাব সদস্যরাও গুলি চালায়। গোলাগুলির পর ডাকাত দল পালিয়ে গেলে ৩ জনকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় র‌্যাব। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে থেকে ৩টি পিস্তল, ২টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ