• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তজার্তিক মানে রুপান্তরের আহ্বান

nilphamariসিসি ডেস্ক: দায়িত্ব গ্রহণের পর নির্বাহী কমিটির প্রথম সভা করেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নতুন কার্য নির্বাহী কমিটি। শনিবার দুপুরে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মারুফ জামান কোয়েল।

সভায় নির্বাহী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এরআগে নতুন সভাপতিকে নীলসাগর গ্রুপের পরিচালক (ফার্ম) মমিনুর রহমান রঞ্জুর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানায় অন্যান্য সংগঠনও।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মারুফ জামান কোয়েল নীলফামারী জেলাকে সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করে বলেন, দিন দিন সমৃদ্ধ হচ্ছে জেলাটি।

তিনি উল্লেখ করেন উত্তরা ইপিজেড থাকায় বিনিয়োগ বাড়ছে। এছাড়া অর্থনৈতিক জোন হওয়ার পথে। রয়েছে চিলাহাটি স্থল বন্দরও।

সৈয়দপুর রংপুর বিভাগের গেটওয়ে হওয়ায় নীলফামারীর সৈয়দপুর বিমান ন্দরকে আন্তজার্তিক বিমান বন্দরে রুপান্তরিত করার জন্য সরকারের কাছে আহবান জানান তিনি।

উৎস: পরিবর্তন ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ