• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কবি হেলাল হাফিজের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

image-4051সিসি নিউজ: গ্লুকোমায় আক্রান্ত কবি হেলাল হাফিজের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সন্ধ্যায় গণভবনে কবির সঙ্গে কথা বলার পর চিকিৎসার দায়িত্ব নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে কবি হেলাল হাফিজের সাক্ষাৎ হয়। এ সময় প্রধানমন্ত্রী কবির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

হেলাল হাফিজ প্রধানমন্ত্রীকে তার দুটি কাব্যগ্রন্থ ’যে জলে আগুন জ্বলে’ এবং ’কবিতা ৭১’ উপহার দেন বলে জানান শাকিল।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ডা. নুজহাত চৌধুরীও উপস্থিত ছিলেন।

গ্লুকোমা চোখের একটি জটিল রোগ। এতে চোখের নার্ভ (স্নায়ু) ক্ষতিগ্রস্ত হয়। দৃষ্টিশক্তি কমে যায়। চোখের উপর চাপ বেড়ে গিয়ে চোখের পিছনের স্নায়ু অকার্যকর হয়ে পড়ে এবং ধীরে ধীরে চোখের দৃষ্টিক্ষমতা নষ্ট হয়ে যায়।

গ্লুকোমা আক্রান্ত হয়ে একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৬৮ বছর বয়সী হেলাল হাফিজের। অন্য চোখটির অবস্থাও সঙ্কটাপন্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ