• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নেতার গাড়ি থেকে ৫টি একে-৪৭ উদ্ধার

7_41863আন্তর্জাতিক ডেস্ক: ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতার গাড়ি থেকে পাঁচটি একে-৪৭ রাইফেল ও বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করেছে পুলিশ। তিনি হলেন- খাইবার পাখতুন খোয়া প্রদেশের রাজস্বমন্ত্রী আমিন গান্ধপুরী। তার প্রাইভেটকার থেকে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়। এছাড়া তার গাড়িতে মদও পাওয়া যায়।
ওই ঘটনায় গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। অবশ্য আমিন গান্ধপুরীকে ছেড়ে দিয়েছে দেশটির পুলিশ। রবিবার ইসলামাবাদ পুলিশের বরাদ দিয়ে এমন খবর দেয় দেশটির শক্তিশালী গণমাধ্যম ডন।
ডনের প্রতিবেদনে পুলিশের বরাদ দিয়ে আরো বলা হয়, খাইবার পাখতুন খোয়া প্রদেশের বানি গালার অদূরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল পুলিশ। এ সময় আমিন গান্ধপুরীর প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করে পাঁচটি একে-৪৭, একটি পিস্তল, ছয়টি ম্যাগজিন, একটা বুলেটপ্রুফ জ্যাকেট, তিনটি টিয়ার শেল উদ্ধার করা হয়। তবে আমিন গান্ধপুরী পুলিশের এই দাবি অস্বীকার করেছেন। তিনি জানান, লাইসেন্স করা দুটি একে-৪৭ রাইফেল তিনি গাড়িতে বহন করছিলেন। যার একটির লাইসেন্স গাড়িতেই ছিল। আমিন গান্ধপুরী আরো বলেন, পুলিশের দাবি যদি সত্য হয়, তাহলে তারা আমাকে ছেড়ে দিল কেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ