• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

দিনাজপুরে জেলহত্যা দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

dsc00677দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জেলহত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি এ্যাড. আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, সহ-সভাপতি মো. আলাউদ্দিন, মো. বজলুল হক, শরীফুল আহ্সান লাল, শিক্ষা সম্পাদক কামরুল হুদা হেলাল, স্বাস্থ্য সম্পাদক ডা. আব্দুল করিম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা, যুবলীগের এহসানুল এনাম সরকার, কৃষকলীগের আব্দুল মান্নান প্রমুখ।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, এ্যাড. হাসনে ইমাম নয়ন, এ্যাড. তৌহিদুল হক সরকার, সমাজ কল্যাণ সম্পাদক মীর শরিফ উদ্দিন মনি, দপ্তর সম্পাদক সেলিম আখতার চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক, কাজী তাজ উল সাম্স প্রিন্স, উপ-প্রচার সম্পাদক রেজওয়ানুর রহমান রেজা, সদস্য এ্যাড. গোলাম রহমান বাবুল, জেলা মহিলা আ’লীগের সভানেত্রী সাবেক এমপি সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদিকা তারিকুন বেগম লাবুন, জেলা যুবলীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. দবিরুল ইসলাম দবির, আওয়ামী লীগ নেতা মো. রবিউল আলম রবু, এ্যাড. আশফার হোসেন চৌধুরী বাবু, মো. রাকিব সরকার, মো. নজিবর রহমান, হাসান আলী, মো. জাহাঙ্গীর আলম, মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা আ’লীগ, শহর আ’লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় জাতীয় চারনেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে হত্যা করা হয়। ওই বছরের ১৫ আগস্ট সপরিবারে তৎকালীন রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় চার নেতাকে কারাগারে পাঠানো হয় এবং ৩ নভেম্বর নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ