• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

ফুলবাড়ীতে তৃণমূল পর্যায়ে আ’লীগকে শক্তিশালী করার লক্ষে সভা

abusupian-2-copyজাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম: ফুলবাড়ীতে তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগকে শক্তিশালী করার লক্ষে ঐক্য কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বড়ভিটা বাজার ক্লিনিক মাঠে বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান। বক্তব্যে তিনি আওয়ামীলীগ সরকারের পক্ষে জনমত গঠনসহ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সমূহ তুলে ধরেন এবং আগমী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের দলীয় প্রার্থী হবার আশা প্রকাশ করেন।  অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বড়ভিটা ঐক্য কমিটির সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সবুজ, দাসিয়ার ছড়া ঐক্য কমিটির সভাপতি এ্যাড: আনোয়ার হোসেন, উপজেলা ঐক্য কমিটির সাধারণ সম্পদক মমিনুল হক ও আবু সুফিয়ানের সহধর্মিনী ঝর্ণা বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ