• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |

ডোমারে যৌন হয়রানির অভিযোগে যুবকের কারাদণ্ড

ভ্রাম্যমান-আদালতনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে এক গৃহবধুকে যৌন হযরানির অভিযোগে মফিজার রহমান নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ফুয়ারা খাতুন এ দন্ডাদেশ দেন।

জানা যায়, ডোমার পৌর শহরের প্রদীপ কুমার মানীর স্ত্রী দিপিকা মানীকে প্রায়ই সময় মফিজার রহমান উত্যক্ত করে আসছিল।

এ ব্যাপারে শুক্রবার বিকালে এলাকাবাসী মফিজারকে আটক করে ডোমার থানায় সোপর্দ করে। রাতেই তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে ভ্রাম্যমান আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ রাজিউর রহমান বিষযটি নিশ্চিত করে জাানান, তাকে আজ শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ