• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিএমপির চার ওসির বিরুদ্ধে হাইকোটের রুল

হাইকোটসিসি ডেস্ক: রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদর ঘাট পর্যন্ত ফুটপাত পরিষ্কার রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ কার্যকর না হওয়ায় কেন সংশ্লিষ্ট চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে তাদেরকে রুলের জবাব দিতে হবে।

পুলিশের চার কর্মকর্তা হলেন- বংশাল থানার নুর-ই আলম সিদ্দিকী, সূত্রাপুর থানার আশরাফ উদ্দিন, কোতোয়ালি থানার আবুল হাসান ও শাহবাগ থানার আবু বকর সিদ্দিকী।

রবিবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালত অবমাননার মামলাটি করেন। মনজিল মোরসেদ নিজেই আদালতে শুনানি করেন। এ বিষয়ে চার থানার ওসিকে লিগ্যাল নোটিশ দেওয়া হলেও জবাব আসেনি। এ কারণে মামলা করা হয়।

২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা জজ কোর্টের আইনজীবী, বিচারপ্রার্থী ও বিচারকদের ট্রাফিক জ্যামের ভোগান্তি দূর করতে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ৪৮ ঘণ্টার মধ্যে ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতের আদেশে ছিল, জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত ফুটপাত বা রাস্তার ওপর বালু, রড বা যেকোনও পণ্য রাখা, ভ্যানগাড়ি এবং ঠেলাগাড়ি পার্কিং করা, রাস্তার পাশে দোকানগুলোর পণ্যগুলো ফুটপাত বা রাস্তা দখল করে না রাখা, দোকান ও ফেরিওয়ালা, ফলের দোকান যেন না বসতে পারে, সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।এছাড়া ফুটপাত বা রাস্তা দখল করে রাখা, দোকান ও ফেরিওয়ালা, ফলের দোকানসহ সকল যান চলাচলের প্রতিবন্ধকতা উচ্ছেদ বা অপসারণ করার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ