• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চার বেসরকারি মেডিকেলে ভর্তি বন্ধের নির্দেশ

সরকারী লোগোসিসি নিউজ: নীতিমালার শর্ত পূরণ না করায় দেশের চারটি বেসরকারি মেডিকেল কলেজে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি না করতে নির্দেশ দিয়েছে সরকার।

এক বছরের মধ্যে শর্ত পূরণ করতে না পারলে এসব কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ করার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ চার মেডিকেল কলেজ হলো রাজধানীর আশিয়ান মেডিকেল কলেজ, আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ এবং রংপুরের নর্দার্ন মেডিকেল কলেজ।

এই চারটি মেডিকেল কলেজে নীতিমালার শর্ত পূরণ ছাড়াই শিক্ষা কার্যক্রম চালানোর সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে এসব প্রতিষ্ঠানে আসন্ন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে।

স্বাস্থ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে দেশের সব বেসরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ