• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

কুড়িগ্রামে মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কর্মবিরতী অব্যহত

kurigram-polly-biddut-photo-2-09-11-16কুড়িগ্রাম: চাকুরী স্থায়ী করন ও পুর্ণবহালের দাবীতে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারা অনির্দিষ্টকালের কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট তৃতীয় দিনের মতো অব্যাহত রেখেছে ।
পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতীর অংশ হিসেবে বুধবার সকাল ১০টা থেকে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সামনে তৃতীয় দিনের মত অবস্থান ধর্মঘট পালন করে।
এসময় আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক অসীম কুমার সরকার, সদস্য সচিব মোস্তাফিজার রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুত সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার সমিতি জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, সদস্য আব্দুল হালিম, সেলিম মিয়া প্রমূখ।
বক্তারা সারাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকুরী স্থায়ী করন ও পুণর্বহালের জন্য প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ।
উল্লেখ্য এ দাবিতে গত সোমবার থেকে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারা  অনির্দিষ্টকালের কর্মবিরতী ও অবস্থান ধর্মঘট পালন করছে  ।
এ ব্যাপারে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী হোসেন এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে কোন কিছু বলতে রাজি হননি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ