• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সবার: প্রধানমন্ত্রী

হাসিনাঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সবাই সমান অধিকার ভোগ করবে। সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সবার। এ ব্যাপারে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সজাগ থাকতে হবে।

শনিবার বিকেলে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজশাহী বিভাগের ৮টি জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময়ের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশে লুটপাটের রাজনীতি শুরু করেছিল ক্ষমতা দখলকারীরা। কিন্তু ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে উন্নয়ন ও জনসেবার মধ্য দিয়ে জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে, সরকার জনগণেরই সেবক।

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন একটা শ্রেণী হয়েছে, তারা একদিকে ইসলামের নাম নিচ্ছে, আরেকদিকে সন্ত্রাস-জঙ্গিবাদ চালাচ্ছে। আমাদের সরকার এই ধরনের সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এ ব্যাপারে কোনো ছাড় নয়।

শেখ হাসিনা আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। আমি আগে যে বিভাগের সাথে মতবিনিময় করেছি, সেখানেও বলেছি, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনাদেরও বলছি, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানটির সাথে সময় মিলিয়ে বিভাগের ৮ জেলার অন্তত ২ হাজার ৯শ’ ৮১টি স্থানে জঙ্গিবাদবিরোধী সমাবেশ হচ্ছে। এ সব সমাবেশে প্রোজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তৃতা। সমাবেশগুলোর মধ্যে অন্তত ৫টির সমাবেশে জড়ো হওয়া জনসাধারণের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ